বিজ্ঞাপন

টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

অ+
অ-
টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেন (১৭) উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে ও ইয়ানুর (১৮) উপজেলা হাতিবান্ধা ইউনিয়নের ইউপি সদস্য শিউলী বেগমের ছেলে। নিহত দুইজন স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু বোয়ালী থেকে তক্তারচালার দিকে যাচ্ছিল।মোটরসাইকেল তক্তারচালা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। এ সময় অ্যাম্বুলেন্স মালিক নাজমুলের সহায়তায় অপর দুইজন মাহির (১৭) ও ইয়ানুরকে (১৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকার উত্তরা এলাকায় গিয়ে ইয়ানুরের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকার উত্তরা এলাকায় গিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরিফুল ইসলাম/আরকে

বিজ্ঞাপন