বিজ্ঞাপন

গাজীপুরে মালবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

অ+
অ-
গাজীপুরে মালবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল হাসড়কে চলন্ত অবস্থায় মালবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কের উপর এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোনাবাড়ী উড়াল সড়কে উত্তরাঞ্চলমুখী একটি মালবাহী ট্রাক ধীরগতিতে যাচ্ছিল। এসময় যাত্রী নিয়ে তাকওয়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত অবস্থায় কয়েকজন যাত্রীরা বাস থেকে নেমে গেলেও ভেতরে দুইজন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। দুটো গাড়ি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

বিজ্ঞাপন

আশিকুর রহমান/এসএইচএ