বিজ্ঞাপন

নোয়াখালীতে দুই স্বাস্থ্যকেন্দ্রে জরিমানা, ওটি ও কক্ষ সিলগালা

অ+
অ-
নোয়াখালীতে দুই স্বাস্থ্যকেন্দ্রে জরিমানা, ওটি ও কক্ষ সিলগালা

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়েছে একাধিক কক্ষ ও অপারেশন থিয়েটার (ওটি)।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে, চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নিয়ম মেনে সেবা প্রদান না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শহিদুল আহমেদ নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

হাসিব আল আমিন/এসএইচএ