নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ভুট্টা খেতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলি সরকার।
আসামিরা হলেন, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে কাজল রানা (২১) ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করছেন। রোববার ভুক্তভোগীর মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এ সময়ে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। দুপুরের দিকে আসামিরা তাকে জোর করে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করেন। পরে সন্ধ্যার দিকে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। আসামিরা স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ডিমলা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জবানবন্দি নিয়ে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রেখেছি।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
