বিজ্ঞাপন

মাইন উদ্ধারের পর বান্দরবান সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

অ+
অ-
মাইন উদ্ধারের পর বান্দরবান সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকারজুড়ে জননিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ৫৩ ও ৫৪ এর মধ্যবর্তী ছড়াপাড়া এলাকায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিস্ফোরণ হলো- ৫টি অ্যান্টি পারসোনেল মাইন, ৫টি আইইডি, ১টি ডেটোনেটর, ১টি সোলার প্যানেল, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং কিছু সিভিল পোশাক।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে পিলার ৫৩ ও ৫৪-এর মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখতে পায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ভাজনরা ব্যাগ ফেলে গহিন পাহাড়ে পালিয়ে যায়। একইভাবে রাতে বাইশফাঁড়ী একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭/২ এস, বাংলাদেশ অভ্যন্তরে আম বাগান এলাকায় অভিযান শুরু হয়। এ সময় মালিকানাবিহীন পরিত্যক্ত অবস্থায় দাহ্য পদার্থ উদ্ধার করা হয়। সেগুলো হলো- ৩ কেজি দাহ্য পদার্থ, মেপোক্স, নাইলন কাপড় ও দাহ্য রাসায়নিক তরল।

বিজ্ঞাপন

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, উদ্ধার করা মাইন ও আইইডিগুলো তাৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে নিরাপদ করা হয় এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়জুল কবির বলেন, উদ্ধার করা বিস্ফোরকসামগ্রী পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

বিজ্ঞাপন

এএমকে

বিজ্ঞাপন