বিজ্ঞাপন

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

অ+
অ-
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সোহেল হোসেন নামে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার হানিফুর রহমান মজনু হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসছিলেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন। পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই সড়কের পাশে খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহতের ভাই মাহবুব সৈকত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. শাহীন আলম/এএমকে

বিজ্ঞাপন