বিজ্ঞাপন

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

অ+
অ-
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলা দূর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি উপজেলার চিৎমরম ইউনিয়নের বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। 

ইউপি চেয়ারম্যান জানান, রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতির মুখোমুখি হলে হাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

‎চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি অনেক দূর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এনটি

বিজ্ঞাপন