বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

অ+
অ-
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইট বোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) বিকেলে দামুড়হুদার জয়রামপুর কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার মৃত শামীম হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। পথে জয়রামপুর কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা এবং পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ্ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা শুনেছি, পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

বিজ্ঞাপন

আফজালুল হক/এনটি 

বিজ্ঞাপন