বিজ্ঞাপন

জামিনের এক সপ্তাহ পর মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

অ+
অ-
জামিনের এক সপ্তাহ পর মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

হাইকোর্টে জামিনের এক সপ্তাহ পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। 

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি মুক্তি লাভ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর প্রধাণ কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। এরপর তা যাচাই বাছাই করা হয়। অন্য কোন মামলায় গ্রেপ্তার না থাকায় আজ তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন। 

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বাউলশিল্পী আবুল সরকার। গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন।

বিজ্ঞাপন

আরকে