নীলফামারীর জলঢাকায় এক কালী মন্দিরের সামন থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারি শ্মশান মন্দিরের সামন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ওই এলাকার নীলকান্ত চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে প্রভাত চন্দ্র রায় কলাপাতা কাটতে বাড়ি থেকে বেরিয়ে যান। সেখানে গিয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। সকাল ১০টার দিকে স্থানীয়রা তার মরদেহ কালী মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
