গাইবান্ধার সাঘাটায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সেচ পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন মহিদুল। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচএ
