বিজ্ঞাপন

নববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী লোকজ মেলা শুরু

অ+
অ-
নববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী লোকজ মেলা শুরু

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। দীর্ঘদিন পর রাজবাড়ী‌তে মেলা আয়োজন করায় বিকে‌লে মেলায় ঢল না‌মে দর্শনার্থী, ক্রেতাসহ সাধারণ মানুষের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

মেলায় গ্রামীণ লোকজ সংস্কৃতির উপস্থাপনা, বিভিন্ন স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় লোকজ সংস্কৃতি, কুটির শিল্প এবং গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এদিকে মেলা প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোকসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের মুগ্ধ করছে। উদ্বোধনের পর প্রথম দিন দুপুরের পর থেকে মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

মেলায় শিশুদের জন্য র‌য়ে‌ছে নাগর‌দোলা ও চর‌কি। এছাড়া ‌পোশাক, চু‌ড়ি-মালা, কসমেটিকস, হা‌তে তৈ‌রি ঘর সাজা‌নোর ‌জি‌নিস, মুখ‌রোচক খাবারসহ নানান জি‌নিসপত্রের পসরা নি‌য়ে ব‌সে‌ছেন দোকা‌নিরা।

মেলায় বন্ধুদের সাথে ঘুরতে আসা সিনথিয়া, সিঁথি, শ্রাবণী, জান্নাতুলসহ কয়েকজন বলেন, রাজবাড়ীতে উৎসব পার্বণ ছাড়া মেলা খুব কমই হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে রেলের মাঠে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। তাই বন্ধুরা মিলে মেলায় ঘুরতে এসেছি। মেলায় বাহারি রকমের খাবারের দোকান, কসমেটিকসসহ হাতের তৈরি বিভিন্ন প্রসাধনীর দোকান বসেছে। দীর্ঘদিন পরে এরকম মেলার আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। এ ধরনের মেলা যেন প্রতিবছর আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জেলা প্রশাসন রাজবাড়ীর পক্ষ থেকে রেলওয়ের মাঠে তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলকে এই মেলায় আসার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ

বিজ্ঞাপন