বিজ্ঞাপন

বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

অ+
অ-
বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বরগুনার আমতলী উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী নামক এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা নামক এলাকার বাসিন্দা বেল্লাল (৩৫)। এ ঘটনায় অটোরিকশা চালক ফাহাদসহ তুহিন ও জসিম সিকদার নামে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা আমতলী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার মহিষকাটা নামক এলাকা থেকে একটি অটোরিকশায় যাত্রী বোঝাই করে আমতলীর উদ্দেশ্যে আসছিল। এ সময় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে  অটোরিকশার যাত্রী ও চালকসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে রওয়ানা হলে বেলাল নামে একজনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহতদের মধ্যে মিরাজুল ইসলাম শাওন নামে আরেকজন পটুয়াখালী হাসপাতালে পৌঁছালে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের চালাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আব্দুল আলীম/আরএআর