বিজ্ঞাপন

সাভারে বিএনপি অফিসে দুর্বৃত্তদের হামলা ও গুলি

অ+
অ-
সাভারে বিএনপি অফিসে দুর্বৃত্তদের হামলা ও গুলি

সাভারে ওয়ার্ড বিএনপি অফিসে দুর্বৃত্তদের হামলা ও গুলির ঘটনার ঘটেছে। হামলা ও গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় বিএনপির অফিসে এ হামলার ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার ঢালাই মোড়ের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে ১৪-১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এরমধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে অফিসের সার্টারে ভাঙচুরের চেষ্টা করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু ঢাকা পোস্টকে বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় আমরা কার্যালয়ের বাহিরে বসে ছিলাম। এ সময় ১৪-১৫ জন দুর্বৃত্ত আমাদের বিএনপি অফিসে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি চালায়। এরমধ্যে দুটি গুলি এসিতে গিয়ে লাগে। 

এ ঘটনায় সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.হারুন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুর ও তিনটি গুলির খোসা পাওয়া গেছে। দুটি গুলি অফিসের এসিতে লাগে এবং একটি গুলি মিস ফায়ার হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এনটি

বিজ্ঞাপন