বিজ্ঞাপন

শ্রীপুরে নদীতে গোসলে নেমে এক কিশোরীর মৃত্যু, অপরজন নিখোঁজ

শ্রীপুরে নদীতে গোসলে নেমে এক কিশোরীর মৃত্যু, অপরজন নিখোঁজ

গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম আক্তার নামে আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজকে উদ্ধারে অভিযান চালাচ্ছে শ্রীপুর ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খোঁজেখানি এলাকায় বানার নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ মীম আক্তার একই এলাকার মিলন মিয়ার মেয়ে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বানার নদীতে স্থানীয় কয়েকজনের সঙ্গে মীম ও সুবর্ণা গোসল করতে নদীতে নামে। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের খুঁজতে শুরু করে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবির দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে সুবর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ মীম আক্তারকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম জানান, স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমাদের টিম সেখানে যায়। দীর্ঘসময় পর একজনকে নদীর গভীর থেকে উদ্ধার করে। অপরজনকে উদ্ধারে চেষ্টা চলছে। 

এসএইচএ