বিজ্ঞাপন

জাতীয় উদ্যানের ফটকে সিটি করপোরশনের ময়লা!

জাতীয় উদ্যানের ফটকে সিটি করপোরশনের ময়লা!

গাজীপুরে সাল গজারি ঘেরা ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান ফটকে রাতের আধারে দূষিত বর্জ্য ফেলে হয়েছে। এতে উদ্যানটির পরিবেশ বিপর্যয় হচ্ছে। বিষয়টি নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের দিকে আঙুল তুলছে উদ্যান কর্তৃপক্ষ। 

বুধবার (২২ এপ্রিল) সকালে দুর্গন্ধ ও দূষিত ময়লার স্তুপ দেখতে পায় উদ্যান কর্তৃপক্ষ। 

ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বার কারা এসে ময়লাগুলো ফেলে গেছে। বুধবার সকালে প্রধান ফটকের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিপুল পরিমাণ বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। বর্জ্যের স্তূপ পড়ে থাকার কারণে মহাসড়কে চলাচলরত যানবাহনের চাকায় আশপাশে ছড়িয়ে পড়ে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পার্কে পায়ে হেঁটে প্রবেশ করা গেলেও জরুরি প্রয়োজনে কোনো যানবাহন প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বর্জ্যগুলো গাজীপুর সিটি করপোরেশনের। রাতের আধারে তাদের কেউ এ কাজ করেছে। ময়লার ভাগাড় নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কয়েকদিন ধরেই চিঠিপত্র আদান-প্রদান, সরাসরি আলোচনা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে দিয়েই আশপাশে এতো জায়গা থাকতেও ঠিক উদ্যানের ফটকে এনে ময়লা ফেলাটা উদ্দেশ্যপ্রণোদিত। এই বর্জ্য অপসারণের সক্ষমতা আমাদের নেই। আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি যেন তারা এই ময়লা এখান থেকে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে। 

আশিকুর রহমান/আরকে