বিজ্ঞাপন

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার প্রধান অভিযুক্ত সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর যৌথ অভিযানে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-৮ (মাদারীপুর)-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সপ্তম চন্দ্র বর্মনকে গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং কানাই লাল বর্মনের ছেলে।

র‍্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ২৪ অক্টোবর আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালায়। এতে বাদল চন্দ্র গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন বিকেলেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতকে আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচএ