পিরোজপুরে কালবৈশাখি ঝড়ে গাছপালা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এ ছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২ মে) দুপুরে ঘণ্টাব্যাপী চলে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি।
শহরের নামাজপুর, শেখপাড়া, মাছিমপুর, সার্কিট হাউসসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অর্ধশত স্থানে গাছপালা পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার কথাও জানিয়েছে তারা।
এসএইচএ
