বিজ্ঞাপন

পেকুয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেকুয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় তাপসি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম মটকাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাপসি মগনামা শাহ রশিদীয়া আলিম মাদরাসার শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। সে একই এলাকার আবু ছৈয়দের মেয়ে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সে আত্মহত্যা করেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে এবং কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ