বিজ্ঞাপন

শুকনো ধান আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

শুকনো ধান আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল প্রায় ৪টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং জাহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তামিম রায়হান/এএমকে