বিজ্ঞাপন

ধানক্ষেতে মিলল ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

ধানক্ষেতে মিলল ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে একটি ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার ( ১০ মে) দুপুরের দিকে বাগেরহাট উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বর এর ধানক্ষেত এই বিশাল আকৃতির সাপটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে সাপটিকে। বিশাল দেহি অজগরটি লম্বায় ১৩ ফুট ও ওজনে প্রায় ২৫ কেজি।

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন অজগরটিকে দেখে বন বিভাগকে খবর পাঠায়। খবর পেয়ে বন বিভাগ ও ওয়াইন্ড টিমের সদস্যরা সাপটিকে ইলিয়াস মাতুব্বরের ক্ষেত থেকে উদ্ধার করে এবং সুন্দরবনে অবমুক্ত করে।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, খবর শুনে ইলিয়াস মাতুব্বর এর ধানক্ষেতে যাই আমরা। সেখান থেকে সাপটিকে উদ্ধার করি। সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে অবমুক্ত করি সুন্দরবনে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতার কারণে লোকালয়ে চলে আসা সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগেও স্থানীয় মানুষদের সহায়তায় বেশ কিছু হরিণ ও অজগর উদ্ধার করি ও সুন্দরবন অবমুক্ত করে দিয়েছি।

এসএইচএ

বিজ্ঞাপন