ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মো. জুনায়েদ (২৫) ও শাহ আলম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের বাড়ি জেলার সরাইল উপজেলান পানিশ্বর গ্রামে।
শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগপুর বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, দুপুরে আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন জুনায়েদ ও শাহ আলম। পথিমধ্যে পেছন দিক থেকে সিলেট অভিমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ ও শাহ আলম মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
এসএইচএ
