বিজ্ঞাপন

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রোমান সরদার ওই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোমান খেলতে খেলতে বাড়িতেই ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একটি ছোট আমগাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে রোমান নিচে পড়ে আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, আমগাছের ডাল ভেঙে গাছ থেকে পড়ে এক কিশোর মারা গেছে। 

সামসুজ্জামান সৌরভ/জেআই/এমএসএ  

বিজ্ঞাপন