মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে রহিমা বেগম (৪২) নামে এক নারী দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে মিরকাদিম উত্তরপাড়া এলাকায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে ওই নারী দগ্ধ হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুল হালিম দেওয়ানের বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালতির মাধ্যমে অক্সিজেন অপসারণ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ রহিমা বেগমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ব.ম শামীম/এমএন
