বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ

আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে

আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই সরকারের আমলে আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যহত থাকে, তাহলে এই সরকার নাই হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু, নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই কোনো চিন্তা নাই।

রোববার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় তিন মাসে চার খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা? এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, তাতে করে কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলার সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতৃবৃন্দরা।

পরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতাকর্মী হাসনাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

আরিফ আজগর/আরএআর