বিজ্ঞাপন

তজুমদ্দিনে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

তজুমদ্দিনে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

ভোলার তজুমদ্দিনে ১টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি রকেট ফ্লেয়ারসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় গত ২৭ মে (বুধবার) ১১টা হতে মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন এলাকার চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পাইপ গান, ২টি তাজা কার্তুজ ও ২টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত ফেরদৌস (হেজু ডাকাত) কে আটক করা হয়।

উল্লেখ্য, আটক আসামিকে ইতোপূর্বে গত ২৭ মার্চ কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেইউ/বিআরইউ