বিজ্ঞাপন

জামালপুরে নদীতে গোসলে নেমে হাফেজের মৃত্যু

জামালপুরে নদীতে গোসলে নেমে হাফেজের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল ওই এলাকার মো: শাহা রিয়া পাহালোয়ানের ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল প্রতিদিনের মতো আজও বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিলেন শাকিল। এ সময় নদীতে বেশি পানি থাকায় তিনি পানিতে তলিয়ে যান। পরে নদীতে গোসল করতে নামা অন্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ নয়ন বলেন, স্থানীয়রা শাকিলকে হাসপাতালে আনেন। পরে আমরা পরিক্ষা-নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ঢাকাপোস্টকে বলেন, শাকিল নামের একটি ছেলে নদীতে পড়ে মারা গেছে এটা সত্য। তবে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে জানতে পেলাম। ঘটনাস্থলে নৌ-পুলিশ গিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

বাঁধন হোসেন/এমটিআই

বিজ্ঞাপন