বিজ্ঞাপন

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

শেরপুরের নলিতাবাড়ীতে সেচ লাইনের পড়ে থাকা তারে বিদ্যুতায়িত গরুকে রক্ষা করতে ছেলে মো. হাছান আলী বিদ্যুতায়িত হন। তাকে বাচাঁতে গিয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। একইঙ্গে ওই গরুটিও মারা গেছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই মায়ের নাম হাওয়া বেগম (৭০)। আহত ছেলের নাম মো. হাছান আলী (৫০)। তারা একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো ধানে সেচলাইন ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ওই তারে জড়িয়ে যায়। পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে গিয়ে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

মো. নাইমুর রহমান তালুকদার/এসএইচএ