বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি সরকার আবারও চালু করতে চায়। তাই এর সম্ভবতা যাচাই করতে আজ প্রাথমিক লেবেলে পরিদর্শন করতে এসেছি।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে অবস্থিত পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দরটি অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী। একটা সময় ছিল যখন এ বন্দর দিয়ে মানুষের যাতায়ত ছিল, যানবাহন ও পণ্য যাতায়াতও ছিল।
এটি পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যাতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায় তার সম্ভবতা যাচাই করতে এটি প্রাথমিক পরিদর্শন। এ বন্দর বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও একটু আগে আমার কথা হয়েছে। মূলত, এটি প্রাথমিক স্টেজের একটি ভিজিট।
এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছেন তিনি। পরিত্যক্ত এ বন্দরটি বিভিন্ন অবকাঠামো ও স্থাপনাগুলো ঘুরে দেখেন তিনি।
এসএইচএ
