বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড

যমুনা সেতু পার হয়েছে ৪৩ হাজার ৯০৯ যানবাহন, টোল আদায় ৩ কোটি ৬০ লাখ টাকা

যমুনা সেতু পার হয়েছে ৪৩ হাজার ৯০৯ যানবাহন, টোল আদায় ৩ কোটি ৬০ লাখ টাকা

ঈদুল আজহার সাত দিন পরেও যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা অব্যাহত থাকায় ঈদ-পরবর্তী সময়ে সেতুটিতে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে ৪৩ হাজার ৯০৯টি যানবাহন। একই সময়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা, যা ঈদ-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৯ হাজার ৫৩৮টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২৪ হাজার ৩৭১টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৯০৯টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা, যা ঈদ-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে।’

মো. নাজমুল হাসান/বিআরইউ