জামালপুরের ইসলামপুর উপজেলায় আম গাছে থেকে হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত গ্রামের একটি আম গাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ জানান, স্থানীয়রা শুক্রবার সক পশ্চিম লাউদত্ত গ্রামের নিজ বাড়ির পাশে এক পুকুরের ধারের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় হযরত আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর বলা যাবে।
বাঁধন হোসেন/আরকে
