বিজ্ঞাপন

খুলনায় নানি ও দুই নাতি খুন : প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনায় নানি ও দুই নাতি খুন : প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার নানি ও দুই নাতি খুনের প্রধান আসামি রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে বরিশাল নগরের কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সোনাডাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়। 

রফিক দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো. আলমঙ্গীর হাওলাদারের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ৩০ মে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ। বেবি বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছিল। আর দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই বিরোধের জেরে ২৯ মে রাত থেকে ৩০ মে ভোরের মধ্যে রফিকুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় বেবি বেগম ও দুই শিশুকে হত্যা করে পালিয়ে যান।

মোহাম্মদ মিলন/আরকে