বিজ্ঞাপন

বরিশালে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার

বরিশালে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,  উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ৭ জুন সকালে গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার সমর্থকরা অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার গ্রেপ্তার নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রসঙ্গত, গোলাম সালেহ মঞ্জু মোল্লা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি প্রয়াত সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

এসএইচএ