বিজ্ঞাপন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপু ওই এলাকার উসমান হারুনের ছেলে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান নিপু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন কৃষি কাজ করতে ধানক্ষেতে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মুনতাজ বলেন, নিহত নিপু দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। নিপুকে মাদক সেবন থেকে ফেরাতে তার বাবা চাষাবাদের জমি বিক্রি ও ধার-দেনা করে তিনবার বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি তিন-চার মাস পর দেশে ফিরে আসতেন।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা সকালে ক্ষেতে আসতাছিলাম তখন দেখি বিদ্যুতের তার ধরে নিপু মরে পড়ে আছে। নিপু এলাকায় কিছু দিন পরপরই চুরি করতো। সম্ভবত আজও চুরি করতে এসে কারেন্ট ধরেছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে  বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের থানায় আনা হয়েছিলো। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সেচ পাম্পের বিদুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

আরকে

বিজ্ঞাপন