বিজ্ঞাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মো. নাজমুল হাসান/এএমকে