বিজ্ঞাপন

পদ্মা নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

পদ্মা নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা এলাকার ওই নারী নিঁখোজ হন।

সবশেষ রাত সাড়ে সোয়া ১০টা পর্যন্ত ওই নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ জাহানারা বেগম টঙ্গিবাড়ী উপজেলার মিতারা গ্রামের ব মৃত সেন্টু শেখের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, মিতারা ঘাট-সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

ব.ম শামীম/এএমকে