বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে রনি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজারসংলগ্ন গোলপুকুরপাড় এলাকা থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় আসিব (২০) নামে অপর এক যুবককেও উদ্ধার করা হয়।

নিহত রনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের ইসমত আলীর ছেলে। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী। আহত আসিব একই উপজেলার বৈলর গ্রামের আবদুল বারেকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে রাস্তার পাশে একজনকে মৃত ও অপরজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশকে খবর দিলে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত যুবককে হাসপাতালে ভর্তি করে।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএআর

বিজ্ঞাপন