বিজ্ঞাপন

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে অর্থ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজা এরশাদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন চাচা নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষেই প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সম্রাট হোসেন/এসএইচএ

বিজ্ঞাপন