বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার ওপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার ওপর

মুন্সীগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া এলাকায় কালবৈশাখি ঝড়ে একটি বড় গাছ উপড়ে মালবোঝাই একটি অটোরিকশার ওপরে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশাচালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি জানান, ঝড়ের কারণে গাছটি উপড়ে অটোরিকশার ওপর আছড়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার ও গাছটি  অপসারণ কাজ সম্পন্ন করেন।

ব. ম শামীম/এসএইচএ

বিজ্ঞাপন