বিজ্ঞাপন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা পৌনে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

এর আগে, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করে সন্ধ্যা ৬টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আধা ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে