বিজ্ঞাপন

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ডিবি পুলিশ পরিচয়ে অনলাইনে ভিডিও প্রকাশ করে প্রতারণার অভিযোগে সবিজুল ইসলাম (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।  

বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম সদর উপজেলার চড়োইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে। 

ডিবি পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম ডিবি পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এতে বলা হয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার শিকার হয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সহায়তা করবেন। পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ডিবি পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নিতেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

এ বিষয়ে মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

শাহজাহান ইসলাম লেলিন/এমএসএ