বিজ্ঞাপন

রংপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রংপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রংপুরে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মুসফিকুর রহমান মোমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় রংপুর ও নোয়াখালী র‌্যাবের যৌথ অভিযানে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে মোমিনকে গ্রেপ্তার করা হয়। 

মোমিন মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

শুক্রবার (১২ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি আরও জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এক মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় মোমিনসহ অন্য আসামিরা। মোমিনদের বাড়িতে মেয়েকে খুঁজতে গেলে পরিবারের সদস্যদের গালিগালাজসহ নানা ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় মোমিনের পরিবার। 

এনিয়ে গত ৭ এপ্রিল থানায় মামলা হলে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের একটি বাড়ি থেকে অপহৃত ওই মেয়েকে উদ্ধার করা হয়। এরপর থেকে গা ঢাকা দেয় মোমিন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মোমনিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।     
 
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ