বিজ্ঞাপন

রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, সকালে রাস্তার পাশে মিলল মরদেহ

রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, সকালে রাস্তার পাশে মিলল মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রিকশাচালক মিজানুর রহমান বাড়িতে আসেন। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে বাড়ির সামনে মিজানুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই পরিবারের সদস্যদের খবর দেন। তবে মিজানুর রহমান রাতের কোন সময় ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের সদস্যরা কেউ টের পাননি। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। 

আব্দুল আলীম/আরকে

বিজ্ঞাপন