লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের এক মাত্র মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার বিকেল থেকে হঠাৎ করে নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও শিশুটির সন্ধান মেলেনি। মঙ্গবার সকালেও খুঁজতে বের হয় তার পরিবার ও স্থানীয়রা।
একপর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে আমাদের পুলিশের একটি টিম কাজ করছে।
আরকে
