বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মী নিহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মী নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকান সংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপন চাকমার বাড়ি পানছড়ি উপজেলায়। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এনজিও এর মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন সরু গ্রামীণ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সুপন চাকমা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মোহাম্মদ শাহজাহান/এসএইচএ