মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।
আরকে
