মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পৌঁছানোর আগে বাতাসে অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ে। যদিও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চের ক্ষতি হয়নি।
আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী আসার আগে আগে প্যান্ডেল খুলে ফেলা হয় এবং পুনরায় চেয়ার বসানো হয়।
আজ সকাল ১০টা ১৭ মিনিটের দিকে বিমানযোগে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আরকে
