বিজ্ঞাপন

মদ ভেবে কীটনাশক পান করে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মদ ভেবে কীটনাশক পান করে গার্মেন্টস কর্মীর মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মদ ভেবে কীটনাশক পান করে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়ার ৬নং ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ বলেন, গত বুধবার (১৭ জুন) রাতে তিনি নিজ বাসায় রাখা জমিতে ব্যবহারের কীটনাশক মদ ভেবে পান করে ফেলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে মুখ থেকে তা ফেলে দিলেও কিছু অংশ তার পেটে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উন্নতি না হওয়ায় চট্টগ্রাম নেওয়া হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী দাহ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

‎‎মোস্তফা কামাল/আরকে

বিজ্ঞাপন