বিজ্ঞাপন

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাসেল (২৭) ও আরাফাত (২০)। আহত শাহআলম (৩০) ও সাগর (২২) মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গাগামী একটি মুরগিবাহী পিকআপ ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রাসেল ও সহকারী আরাফাতকে মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএআর