বিজ্ঞাপন

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ নারী-পুরুষ আটক

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ নারী-পুরুষ আটক

গাজীপুরের কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির উত্তর পাশে অবস্থিত ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রাত্রিযাপনের নামে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন তথ্য পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, অভিযানের আঁচ পেয়ে হোটেল কর্তৃপক্ষের কেউ কেউ পালিয়ে গেছে। পরে আমরা হোটেল বন্ধ করে দিয়ে এসেছি। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে হোটেলটিতে আমাদের নজরদারি থাকবে।

আশিকুর রহমান/আরএআর

বিজ্ঞাপন